- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আহবান

রাজু বিশ্বাস রমা

যুগে যুগে ফিরে এসো তুমি
হে মহামানব!
দু’হাতে ধরো খড়গো
ধ্বংসিতে দৈত্য দানব!

তব হুংকারে কাঁপাও
কপট কুল্জ বলয়
তব ভাষণে ঘটাও
মহাকালের মহাপ্রলয়।

তব তর্জনী তোলো
লক্ষ বাঙালি জাগাতে
শোষণের দুর্গ ভাঙো
সংগ্রামের আঘাতে।

নব জন্ম হোক তোমার
নতুন কবিতা গানে
তুমি ন’হ মৃত্যুর অধীন
বেঁচে রবে প্রাণে প্রাণে।

  • [১]