স্টাফ রিপোর্টার
প্রথম বারের মত ৪র্থ ও ৫ম শ্রেণির আয়ুব বখত জগলুল মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৯ নভেম্বর শুক্রবার। আয়ুব বখত জগলুল স্মৃতি সংসদের আয়োজনে বাংলা, ইংরেজী, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে ১০০ নম্বরের নৈর্বক্তিক প্রশ্নের ভিত্তিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ রবিবার থেকে আগামী ২৭ নভেম্বর বুধবার পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করা যাবে। পৌর শহরের আদর্শ শিশু শিক্ষা নিকেতনের অফিস কক্ষে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করা যাবে।
এছাড়াও পৌর বিপণির আইডিয়াল লাইব্রেরি ও পাঞ্জেরী লাইব্রেরি, হোসেন বখত চত্বরের পপুলার লাইব্রেরি ও কাজীর পয়েন্টের মা কম্পিউটার এন্ড ফটোস্টেট থেকেও ফরম সংগ্রহ ও জমা প্রদান করা যাবে। আবেদনপত্রের ফি ৫০ টাকা।
উল্লেখ্য, আয়ুব বখত জগলুল স্মৃতি সংসদ মেধাবৃত্তি কমিটির সমন্বয়ক অ্যাড. মাহবুবুল হাছান শাহীন জানান, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য মেধাবৃত্তি পরীক্ষা চালু করা হচ্ছে। মরহুম জননেতা আয়ুব বখত স্মৃতি বৃত্তি পরীক্ষায় সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকের সুচিন্তিত মতামত ও অংশগ্রহণ কামনা করছি। যে কোন প্রয়োজনে ০১৭১৬-১০৭৯৭৪ ও ০১৬৭৩-৬৯৮৩৩২ নম্বরে যোগাযোগ করতে পারবেন।