স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-৪ আসনের সম্ভাব্য প্রার্থী পৌর মেয়র আয়ুব বখ্ত জগলুল নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার বিকাল থেকে সদর উপজেলার বেরিগাঁও, হালুয়ারঘাট, ষোলঘর এবং মইনপুরে পথসভা করেছেন তিনি।
এ সময় সরকারের সফলতা তুলে ধরে জগলুল বলেন ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই সরকার পুনরায় নির্বাচিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
পৃথক পৃথক পথসভায় উপস্থিত ছিলেন অ্যাড. নজরুল ইসলাম, জিতেন্দ্র তালুকদার পিন্টু, মুক্তিযুদ্ধ যুব কমান্ডের সিনিয়র ভাইস চেয়ারম্যান এনামুল হক এনাম, অজয় তালুকদার, সাজিদুর রহমান, ঝন্টু, সৈকতুল ইসলাম শওকত সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।