- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আয়ুব বখ্ত জগলুল স্মৃতি মেধাবৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার
আয়ুব বখ্ত জগলুল স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা-২০১৯ পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ পৌরসভা মিলনায়তনে মেধাবৃত্তির ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন পৌর মেয়র নাদের বখ্ত।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমেদ রাসেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব আহমেদ, আয়ুব বখ্ত জগলুল স্মৃতি মেধাবৃত্তি ২০১৯’র পরীক্ষা নিয়ন্ত্রক ও আদর্শ শিশু শিক্ষা নিকেতনের প্রিন্সিপাল আমিরুল হক, আয়ুব বখ্ত জগলুল স্মৃতি মেধাবৃত্তি ২০১৯’র আহবায়ক অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও আয়ুব বখ্ত জগলুল স্মৃতি মেধাবৃত্তি ২০১৯’র যুগ্ম আহবায়ক লিটন সরকার প্রমুখ।
উল্লেখ্য, ৪র্থ ও ৫ম শ্রেণির ১২০০ শিক্ষার্থীদের মধ্যে ১৩৫ জন মেধা তালিকায় স্থান করে নেয়। এর মধ্যে করোনাকালীন সময়ের বিবেচনায় সামাজিক দূরত্ব বজায় রেখে ৪র্থ শ্রেণির ২৫ জন বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। পরবর্তীতে বাকীদের বৃত্তি প্রদান করা হবে।

  • [১]