- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আয়োজনে অসঙ্গতি

স্টাফ রিপোর্টার
প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করার পর প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে বসার চেয়ার অগোছালো পান। পরে তাঁদের উপস্থিতিতে চেয়ার গুছিয়ে দেওয়া হয়েছে।          এরপর পতাকা উত্তোলনে যান অতিথিরা, গিয়ে দেখেন পতাকা উত্তোলন আগেই হয়ে গেছে। পরে কেবল ফটোসেশন হয়েছে।
উপস্থাপনায় তানিম চৌধুরী আনন্দ দেবার চেষ্টা করলেও দর্শক সারি থেকে অনেকেই তাঁর উচ্চারণ এবং শব্দচয়ন নিয়ে হাসাহাসি করেছেন।
এছাড়া এত বড় একটি অনুষ্ঠানের আমন্ত্রণপত্র ও অনুষ্ঠানসূচি ছাপার কার্ডের ডিজাইন, রং ও শব্দচয়ন নিয়ে অনুষ্ঠানস্থলে কানাঘুষা শোনা গেছে।

  • [১]