- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আয় বাড়িয়ে স্বাবলম্বী হতে হবে -জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন,‘ইউনিয়ন পরিষদের সকল কাজে স্বচ্ছতা ও জবাবহিদিতা নিশ্চিত করতে উন্নয়নমূলক কাজ করতে হবে। সকল প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়িয়ে সুস্থ পরিবেশে মানসম্মত শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, স্যানিটেশন , বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে। এলাকার পতিত জমি চাষাবাদ ও শান্তি শৃংখলা বজায় রাখতে হবে। শিক্ষার হার বৃদ্ধি, বেকার যুবক-যুবতীদের হাঁস মুরগি পালন, শিক্ষিতদের কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করে কর্মসংস্থান তৈরি করতে হবে। ’
তিনি আরো বলেন,‘ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটি সভা ও ওয়ার্ড সভা নিয়মিত হয় না। এছাড়া আর্থিকখাতে প্রায়ই অস্বচ্ছতা    
ধরা পড়ে। সকল ইউনিয়ন পরিষদকে এসব বিষয় সচেতন হয়ে কাজ করতে হবে। পরিষদের ট্যাক্স আদায় ও নিজেদের আয় বাড়িয়ে স্বাবলম্বী হওয়ার কোন বিকল্প নেই। তথ্য-প্রযুক্তির ব্যবহরে স্থানীয় জনগণের সেবার মান বৃদ্ধির বিষয়ে মনযোগ দিতে হবে। তাহলেই স্থানীয় সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়িত হবে।’
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদ ও ইউপি সচিবদের ত্রৈমাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শহীদ আবুল হোসেন মিলনায়তনে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় শুরুতে দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকিক আহমদ মধুর আকস্মিক মৃত্যুতে শোক প্রস্তাব এনে তার আত্মার মাগফিরাগ কামনা করে দাঁিড়য়ে এক মিনিট নিরবতা পালনা করা হয়।
জেলা স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ পরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমানের সভাপতিত্বে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এলজিএসপি-২ ও ইউপিজিপি প্রকল্পের সুনামগঞ্জ জেলা সহায়ক খন্দকার রবিউল আওয়াল নাসিম।
সভায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী  অফিসার মো. জসিম উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবাদত হোসেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবীর, ইউজেডজেপি প্রকল্পের জেলা ফেসিলেটট  মো. জিল্লুর রহমান, সাচনাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শামীম, সলুকাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তানজিমা মাহজাবিন।
সভায় ইউনিয়ন পরিষদের নানা উন্নয়নমূলক কর্মকান্ড তোলে ধরে বক্তব্য রাখেন ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের সচিব অজিত কুমার রায়, শিমুলবাঁক ইউপি সচিব মিতালী বেগম তালুকদার ও পশ্চিম পাগলা ইউপি সচিব আলী হোসেন।
এছাড়ায় সভায় আরো বক্তব্য রাখেন দোয়ারাবাজার সদর ইউপি সচিব শচীকান্ত তালুকদার, উত্তর খুরমা ইউপি সচিব শামীম আহমেদ, নোয়ারাই ইউপি সচিব আব্দুল জব্বার প্রমুখ।

  • [১]