স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের কাউন্সিলর তালিকা সংগ্রহ এবং বণ্টন নিয়ে বৃহস্পতিবার পুরো দিনই ¯œায়ু চাপে কাটিয়েছেন সুনামগঞ্জের দলীয় নেতা-কর্মীরা। ধানমন্ডির দলীয় (ধানমন্ডি-৩) কার্যালয়ের সামনের প্রিয়াংকা কমিউনিটি সেন্টার থেকে বিকাল ৩ টা থেকে অন্যান্য জেলার দলীয় দায়িত্বশীলরা কাউন্সিলার তালিকা নেওয়া শুরু করলেও জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বিলম্বে আসায় বিকাল ৪ টায় সুনামগঞ্জের কাউন্সিলার কার্ড তুলে দেওয়া হয় সভাপতি ও সম্পাদকের হাতে। কাউন্সিলার তালিকা নিয়ে পরে নেতা-কর্মীরা চলে যান দলীয় নেতা আজিজুস সামাদ ডনের কলা বাগানের (৮৩ লেক সার্কাস) বাসভবনে।
দলীয় সূত্রে জানা গেছে, কাউন্সিলারদের
কার্ড কে-কোনটি নেবেন এ নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়। অনেকের কার্ড সভাপতি ও সম্পাদক দুজনেই নিতে চান। পরে লেকসার্কাসের প্রবাসী আওয়ামী লীগ নেতা সরোয়ার আহমদের বাসভবনেও বসেন সুনামগঞ্জের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন, দলীয় নেতা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট, দলীয় নেতা আজিজুস সামাদ ডন, অ্যাড. নান্টু রায় পিপি, রেজাউল করিম শামীম, হায়দার চৌধুরী লিটন, জেলা কৃষক লীগের সভাপতি সুবীর তালুকদার বাপ্টু, আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন, করুণা সিন্ধু চৌধুরী বাবুল, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, আবু সুফিয়ান, ফজলুল হক, অ্যাড. মলয় চক্রবর্তী রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার ইমন পরে নিজ নিজ দায়িত্বে বণ্টনের জন্য কাউন্সিলার কার্ড নিয়ে আসেন।
ব্যারিস্টার ইমন সমর্থক একজন আওয়ামী লীগ নেতা জানান, জেলায় ১১২ জন কাউন্সিলারের কার্ড হয়েছে। এর মধ্যে ব্যারিস্টার ইমন ৬২ টি কার্ড দলীয় নেতৃবৃন্দের হাতে তুলে দেবার জন্য নিয়ে আসেন।