- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আ.লীগের নতুন কেন্দ্রীয় কমিটিকে ব্যারিস্টার ইমনের অভিনন্দন

স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। ব্যারিস্টার ইমন বিবৃতিতে বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ৮ম বারের মতো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী  
দল আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় একই সঙ্গে জননেতা ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক এবং অ্যাড. মিছবাহ্ উদ্দিন সিরাজ সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক হওয়ায় সশ্রদ্ধ অভিনন্দন। বিবৃতি ইমন বলেন, ‘নতুন কমিটি’র নেতৃত্বে দল আরো সুসংগঠিত হবে এবং আগামী জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলা করবে’।

  • [১]