সু.খবর ডেস্ক
ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পরিবর্তন না হলেও পরিবর্তন এসেছে দলটির সাংগঠনিক সম্পাদক পদে। যে তালিকায় নেই আগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের নাম। এছাড়া এ পর্যন্ত ঘোষিত কোনো পদেই তাঁর নাম নেই। শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত দলের ২১তম কাউন্সিলে সাংগঠনিক সম্পাদকদেরও নাম ঘোষণা করা হয়েছে।
নতুন সাংগঠনিক সম্পাদকরা হলেন- আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এসএম কামাল হোসেন এবং মির্জা আজম।
সূত্র : সিলেটটুডেটুয়েন্টিফোর.কম