বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। আবু বক্কর সিদ্দিকের মৃত্যুতে সমবেদনা জ্ঞাপন করে গভীর শোক প্রকাশ করেছেন জেলা যুবলীগের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ, সদস্য নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, অ্যাড. কল্লোল তালুকদার চপল, অ্যাড. আজাদুল ইসলাম রতন, বিপ্রেশ রায় বাপ্পী প্রমুখ।