বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খোকন (৬০) আর নেই। শনিবার সন্ধ্যায় নিজ বাড়ি উপজেলা সদরের নতুনপাড়ায় মৃত্যুবরণ করেন তিনি। (ইন্না… রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি নানা অসুখে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। তার মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক জেলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিশ্বম্ভরপুরের নতুনপাড়ায় যান।
আব্দুল হাই খোকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন, জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক হায়দার চৌধুরী লিটন, জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল, আ.লীগ নেতা অ্যাড. শফিকুল আলম, জুনেদ আহমদ, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মাানিক, সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন, সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, আহবায়ক কমিটির সদস্য অ্যাড. কল্লোল তালুকদার চপল, নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, অ্যাড. আজাদুল ইসলাম রতন, বিপ্রেশ রায় বাপ্পী প্রমুখ।