- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আ.লীগ নেতা সরকুমকে দেখতে গেলেন এমপি মানিক

ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা আ.লীগের প্রবীণ নেতা, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, শিক্ষানুরাগী অসুস্থ লুৎফুর রহমান সরকুমকে দেখতে যান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
শনিবার সকালে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে এ নেতার বাড়িতে তাকে দেখতে যান এমপি মানিক ও আ.লীগ নেতৃবৃন্দ।
এ সময় অসুস্থ লুৎফুর রহমান সরকুমের  শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নেন এমপি মানিক। রাজনৈতিক জীবনের দীর্ঘ  সহকর্মী ও অভিভাবক এবং আওয়ামী রাজনীতির আপোষহীন নেতা লুৎফুর রহমান সরকুমের শারীরিক অবস্থা দেখে কিছুটা ভেঙ্গে পড়েন এমপি মানিক। তিনি তার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন।
এসময় দৈনিক উত্তরপূর্ব পত্রিকার বার্তা সম্পাদক তাপস দাস পুরকায়স্থ, আ.লীগ নেতা ছানাউর রহমান ছানা, সৈয়দ আহমদ, আওলাদ আলী রেজা, অ্যাড. আশিক আলী, আফজাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা অ্যাড. শাহাব উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আখলুছ মিয়া, মহানগর ছাত্রলীগ নেতা এম রশীদ আহমদ, ছাত্রলীগ নেতা অতুল দেব, মঞ্জুর আলম, আব্দুল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শামীম আহমদ তালুকদার, যুবলীগ নেতা আব্দুল হেকিম, আমতর আলী, ছাত্রলীগ নেতা কাওসার আল মামুন, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমিন, ছাত্রলীগ নেতা নাজমুল হোসেন, পাবেল আহমদ, সাজু মিয়াসহ আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।   

  • [১]