- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের গ্রান্ড কনভেনশন

স্টাফ রিপোর্টার
সরাকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের গ্রান্ড কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টায় বিদ্যালয়ের মাল্টিমিডিয়া হলরুমে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল    
 হক মোল্লার সভাপতিত্বে ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের মডারেটর শেখ রাফিদ ইসলাম ও আহসাব লাবিবের সঞ্চালনায় কনবেনশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সরকারি এসসি বালিকা উচাচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক  মো. মকবুল হোসেন। অন্যান্যের মধে বক্তব্য রাখেন সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. ইসমাইল হোসেন, প্রাক্তণ শিক্ষাথী বিল্লাল হোসেন প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতা ও ল্যাঙ্গুয়েজ টেস্ট উত্তর দাতাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

  • [১]