- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ইউএনও’র উদ্যোগ, বিশ্বম্ভরপুরে হচ্ছে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড

স্বপন কুমার বর্মণ, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলার নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ’র উদ্যোগে উপজেলায় ব্যাপক উন্নয়ন কর্মকা- বাস্তবায়িত হচ্ছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে মনোরম পরিবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপিত করা হয়েছে। পরিষদ প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে সেবা নিতে আসা জনসাধারনের বসার জন্য সুন্দর ৫টি গোলচক্র যাত্রীসেবা ছাউনী। হাওর বিলাস পর্যটনের নির্মাণ কাজ চলমান রয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের পুন:বার্সনে উপজেলা সদরে ১৪টি, বিশ্বম্ভরপুর বাজারে ৮টি ও পলাশ বাজারে ৮টি ছোট দোকান কোঠা নির্মাণ করা হচ্ছে। এডিপি খাতের অর্থায়নে সদরে একটি সাধারন ছাত্রী ছাউনীর কাজ চলমান রয়েছে। উপজেলা সদর পয়েন্টে একটি গোল চত্ত্বরও স্থাপন করা হবে বলে জানা গেছে। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ এ উপজেলায় যোগদানের পর উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা শিল্পকলা একাডেমীকে পুনরায় সক্রিয় করে তুলেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ বলেন, আমি জনস্বার্থে এ উপজেলায় উন্নয়ন কাজ করে যাচ্ছি। কাজের মধ্য দিয়েই উপজেলাকে সুন্দর ভাবে সাজাতে চাই। তিনি জনস্বার্থে উন্নয়ন মূলক কাজে সকল মহলের সহযোগিতা কামনা করি।

  • [১]