সুনামগঞ্জে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দোয়ারাবাজার এবং তাহিরপুর উপজেলায় ইউএসএআইডি’র অর্থায়নে কেয়ার বাংলাদেশের কারিগরি সহায়তায় ‘ইউএসএআইডি হাওর ফ্লাড রেসপন্স ২০২২‘ নামক প্রকল্পটি গত ৩০জুন হতে বাস্তবায়ন করছে ঢাকা আহ্ছানিয়া মিশন।
প্রকল্পের আওতায় এ পর্যন্ত দুই উপজেলায় ৩১০ পরিবারকে ১৫ দিনের খাবার সহ ২০০০ টাকা করে নগদ অর্থ, ৭২২ পরিবারকে নিজ নিজ মোবাইল বিকাশ একাউন্টে ৪ হাজার ৫০০ করে টাকা এবং ৫০০ পরিবারকে মর্যাদা ও স্বাস্থ্যবিধি কিট বিতরণ করেছে।
এছাড়া দুই উপজেলায় বন্যার কারণে অচল হয়ে যাওয়া মোট ১০২টি নলকূপ মেরামত ও পুণরায় সচল করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি কর্ম এলাকার ৬টি ইউনিয়নে ৬টি বিশেষ ধরনের পানি পরিশোধনকারী ফিল্টার স্থাপনের কাজও চলমান রয়েছে, যা প্রতি ঘন্টায় ১৫০ লিটার পানি পরিশোধন করতে পারে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ইউএসএআইডি’র এইচ এ অফিস ডিরেক্টর এলেন ডি গুজমেন প্রকল্পটির কর্ম এলাকার বর্তমান পরিস্থিতি ও কার্যক্রম পরিদর্শন করতে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইনিয়নে আসেন। পরিদর্শন শেষে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত স্থানীয় লোকজনদের সাথে কথা বলেন।
এছাড়াও তিনি বন্যা দুর্গতদের মাঝে মর্যাদা ও স্বাস্থ্যবিধি কিট বিতরণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশের ডিরেক্টর কায়ছার রিজভী, সিনিয়র প্রোগ্রাম কোর্ডিনেটর মৃত্যুঞ্জয় দাস, প্রোগ্রাম ম্যানেজার জগলুল রাজিব, সৌহার্দ্য—৩ প্রকল্পের সিওপি মার্ক নসবা, টিমলিডার রফিকুল ইসলাম, সিনিয়র অফিসার আসাদুজ্জামান, ইউএসএআইডি’র প্রজেক্ট ম্যনেজমেন্ট স্পেশালিস্ট তোফায়েল আলম এবং ঢাকা আহছানিয়া মিশন এর সিলেট বিভাগের ফোকাল পার্সন মো. ছাদেকুর রহমান, প্রজেক্ট ম্যানেজার সানোয়ার হোসেন খান, উপজেলা কোঅর্ডিনেটর মো. আজিমুল হক, প্রজেক্ট অফিসার কে এম ইমন, এম এন্ড ই অফিসার নাজমুন্নাহার মনি এবং হাওর ফ্লাড রেসপন্স প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার শ্রী অরূপ রতন দাশ। এছাড়া আরও উপস্থিত ছিলেন উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার সহ সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও মহিলা মেম্বার।
প্রেসবিজ্ঞপ্তি