লন্ডন প্রতিনিধি
বার বার এওয়ার্ড জিতে মেইনষ্ট্রীমসহ সকল মহলের দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছে মিডলসেক্সের করিয়েন্ডা রেষ্টুরেন্ট। এবারও শ্রেষ্ঠত্বের বিচারে ইউকেবিসিসিআই কর্তৃক রেষ্টুরেন্ট অব দ্য ইয়ার ক্যাটাগরিতে ২০১৬ সালের শ্রেষ্ঠ এই এওয়ার্ড লাভ করে সাবেক কাউন্সিলার তরুণ ব্যবসায়ী বিশিষ্ট রাজনীতিবিদ সেলিম চৌধুরী ও তার পার্টনার ক্যাটারারর্স নেতা আব্দুল কুদ্দুসের পরিচালনা ও মালিকানাধীন হ্যাচএন্ডে অবস্থিত ‘করিয়েন্ডা রেষ্টুরেন্ট’।
উল্লেখ্য, মি. সেলিম চৌধুরী ও আব্দুল কুদ্দুল এর প্রতিষ্ঠিত এই রেষ্টুরেন্টটি ২০১২ সালে পথচলা শুরু করে। এরপর থেকে প্রতিষ্টানটি সেলেবরিটি কাষ্টমারদের প্রশংসা কুড়াতে সক্ষম হয়। যাত্রা শুরুর পর পরই প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠত্বের বিচারে ২০১৩ সালে নিউকামার অব দি ইয়ার হিসেবে এশিয়ান কারি এওয়ার্ড, রেষ্টুরেন্ট অব দি ইয়ার, ২০১৩ এবং ২০১৪ সালে হ্যারো টাইমস রিডার্স রেষ্টুরেন্ট অব দ্য ইয়ার এবং কারী ক্লাব এওয়ার্ড লাভ করে। ২০১৩ এবং ২০১৪ সালে ব্রিটিশ কারী এওয়ার্ড লাভ এবং ২০১৬সালে ফাইনেলিষ্ট হিসেবে বিবেচিত হয়।
এছাড়াও এই এই গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সময় ব্রিটিশ কারী এওয়ার্ড সহ একাধিক এওয়ার্ড লাভ করে করিয়েন্ডারেষ্টুন্টে হচ্ছে তাদের লেইটেষ্ট প্রতিষ্ঠান।
ইউকে বিসিসিআই’র দুই কর্ণধার ইকবাল আহমদ ওবিই এবং বজলুর রশিদ এমবিই সেলিম চৌধুরী এবং আব্দুল কুদ্দুসের প্রশংসা করে বলেন, এরা খুব অল্পসময়ে ব্যবসাায়িক সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন। পরিশ্রম এবং ব্যবসায়িক দক্ষতাই তাদের সাফল্য এনে দিয়েছে। গেল ২০ নভেম্বর সেন্ট্রেল লন্ডনের ফাইভষ্টার হিলটন পার্কলেইন হেটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষে এওয়ার্ড গ্রহণ করেন এর সত্বাধিকারী সাবেক কাউন্সিলার বিশিষ্ট রাজনীতিবিদ সেলিম চৌধুরী এ ক্যাটারারর্স নেতা স্বনামখ্যাত ব্যাবসায়ী এম এ কৃদ্দুস। তাদের হাতে এওয়ার্ডটি তুলে দেন ডার্বিশায়ার থেকে নির্বাচিত এমপি ম্যাগি থর্প। জমকালো এই অনুষ্ঠানে ব্রিটিশ পার্লামেন্টের কয়েকজন সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার আটশতাধিক অতিথি উপস্থিত ছিলেন।