স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন, ‘উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) এর আওতায় অবহেলিত সুনামগঞ্জের মৌলিক শিক্ষা-স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে উপজেলা পরিষদকে গতিশীল করতে ও জনপ্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানগণ প্রশিক্ষণ থেকে জ্ঞান অর্জন করে পরিষদ পরিচালনায় বিশেষ ভুমিকা পালন করছেন। বর্তমানে উপজেলা পরিষদের কর্মকান্ডে স্বচ্ছতা-জবাবদিহীতা ফিরে এসেছে।’
উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) এর জেলা পর্যায়ে প্রকল্পের শিখন, অভিজ্ঞতা অর্জন ভবিষ্যত করণীয় বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, ইউজেডজিপি প্রকল্প ও জেলা স্থানীয় সরকার শাখার সহযোগিতায় দিনব্যাপি মতবিনিময় কর্মশালায় জেলা স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় মূল বিষয়বস্তু তোলে ধরে ইউজেডজিপি প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর জিল্লুর রহমান।
কর্মশালায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক জাহেদুল হক, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতালেক খান, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হজরত আলী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, বদরুল কাদির শিহাব, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, দিরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, ধর্মপাশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশাহিদ তালুকদার, জামালগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা নূরুল আলম ভুঁইয়া, শাল্লা উপজেলা শিক্ষা কর্মকর্তা দিল আহমদ, ইউপিজেপি প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর খন্দকার রবিউল আউয়াল নাসিম, দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার প্রমুখ।