- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ইউনিএইড’র সাফল্য

স্টাফ রিপোর্টার
ইউনিএইড কোচিং সেন্টার সুনামগঞ্জ শাখা তাদের সারা দেশের ৬০টি শাখার মধ্যে এবার সেরা শাখা হয়েছে। সুনামগঞ্জ শাখার ১৫জন শিক্ষার্থী গত বছর ঢাকা, চট্টগ্রাম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। প্রতিষ্ঠানটি সুনামগঞ্জে গত তিন বছর ধরে শিক্ষাসেবায় কাজ করছে। সুনামগঞ্জ শাখার পরিচলনা পর্ষদের অন্যতম সদস্য সালেক আহমেদ জানান প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিকতার কারণেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। এবারের বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের নিয়ে আগামি ২০মে সুনামগঞ্জ প্রেসক্লাবে একটি ফ্রি সেমিনারের আয়োজন করা হয়েছে। অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের  ফি ছাড়াই প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোচিং করার ব্যবস্থা রয়েছে এখানে।

  • [১]