- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ইউনিয়নগুলোকে জনকল্যাণমূলক কাজ চালিয়ে যেতে হবে-জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ে অর্জন, শিখন, উত্তম চর্চা ও পরবর্তী করণীয় শীর্ষক সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে মঙ্গলবার দিনব্যাপী কর্মশালায় জনপ্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন।
এ সময় জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন বলেন, ইউনিয়ন পরিষদগুলোকে অবশ্যই ওয়ার্ড সভা, বাজেট সভা, গণশুনানীর মতো জনকল্যাণমূলক কাজগুলো চালিয়ে যেতে হবে। ইএএলজি প্রকল্পের অর্জনগুলোকে ধরে রেখে সামনের দিনগুলোতে ইউনিয়ন পরিষদের ট্যাক্স আদায় কার্যক্রম, স্থায়ী কমিটির সভাগুলো নিয়মিতকরণ করার মাধ্যমে ইউনিয়ন পরিষদকে কার্যকর ও জবাবদিহিমূলক করে গড়ে তুলতে হবে।
স্থানীয় সরকার বিভাগের উপ—পরিচালক মোহাম্মদ জাকির হোসেরনর সভাপতিত্বে ও ইএএলজি প্রকল্পের ডিএফ সৈয়দ নজরুল ইসলামের সঞ্চালনায় সমাপনী কর্মশালায় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান, তাহিরপুর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা,স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার মো. তুরাব হোসেন, তাহিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস দুলন রানী তালুকদার, বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম প্রমুখ।
জেলা পর্যায়ে অর্জন, শিখন, উত্তম চর্চা ও পরবর্তী করণীয় শীর্ষক ‘সমাপনী কর্মশালায় ইএএলজি প্রকল্পভূক্ত ৩০ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সচিববৃন্দ এবং ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • [১]