ছাতক প্রতিনিধি
ছাতকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৭জনের মধ্যে বৈধ ৭৬জন ও একজন প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। ইসলামী ব্যাংক ছাতক শাখার ঋন খেলাপীর কারনে ইসলামপুর ইউনিয়নের সংরক্ষিত আসনের প্রার্থী রুসনা বেগম ও সাধারন সদস্য সুনাফর আলীর প্রার্থীতা বাতিল করা হয়েছে। এ ছাড়া একই ইউনিয়নের সদস্য প্রার্থী সিরাজ মিয়া যাচাই-বাচাইয়ে অংশ না নেয়ায় তার প্রার্থীতা বাতিল বলে গন্য হয়। সিংচাপইড় ইউনিয়নে মনোনয়ন পত্রে ত্র“টি থাকায় ২নং ওয়ার্ডের সদস্য প্রার্থী আবুল খয়ের ও পর্যাপ্ত বয়স না হওয়ায় ১নং ওয়ার্ডের সদস্য প্রার্থী তোফায়েল আহমদের প্রার্থীতা বাতিল করা হয়। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগের ১৩ জন, বিএনপির ১২জন, জাতীয় পার্টির ১০জন, খেলাফত মজলিসের ২জন এবং জামায়াতে ইসলামীর ২জন প্রার্থী রয়েছেন। ইসলামপুর ইউনিয়নে ২০ দলীয় জোট প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের মাও. আকিক হোসাইন ও কালারুকা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাও. আরিফুর রহমান ইদ্রিছ প্রতিদ্বন্দ্বিতা করবেন। জামায়াতের দু’ প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবেই মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন আ.লীগের ১০জন ও বিএনপির ৫ প্রার্থী। মুলত বৈধ প্রার্থীদের মধ্যে ৫৪ জনই দলীয় ব্যক্তি এবং ২২জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। ১৩ ইউনিয়নে সংরক্ষিত আসনে ১৩৬ ও সাধারণ সদস্য পদে ৫৫৩জন প্রার্থী যাচাই-বাচাইয়ে বৈধতা পেয়েছেন।