- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ইউনিয়ন পরিষদ সচিব সমিতির ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের পৌরবিপণির ২য় তলায় সমিতির কার্যালয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে ইফতার মাহফিলের
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) লুৎফুর রহমান। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, অবসরপ্রাপ্ত সচিব সঞ্জব আলী, সচিব সামছুল আলম, হেমন্ত বিশ্বাস, সচিব দাস, অশেষ কুমার তালুকদার, টিটু রঞ্জন দাস, ফুলেন সুত্রধর, জগন্নাথ বণিক, তরুন কুমার বসু, মৃণাল কান্তি দাস, রুহেনা আক্তার, মিতালী বেগম, আমিরুল ইসলাম, জাকির হোসেন প্রমুখ।

  • [১]