ছাতক প্রতিনিধি
ছাতকের ইসলামপুর ইউনিয়ন যুব ও সমাজকল্যাণ সংস্থার নব গঠিত পরিষদের অভিষেক অনুষ্ঠান শুক্রবার রাতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে।
সুনু মিয়া মেম্বারের সভাপতিত্বে ও আমিরুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট।
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট সংস্থার উন্নয়নে ২ লাখ টাকা, মহিলা মাদ্রাসার উন্নয়নে ৩ লাখ টাকা অনুদান দেয়ার পাশাপাশি গনেশপুর খেয়াঘাট আধুনিকায়নকরন এবং ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণের ঘোষণা দেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, গনেশপুর-নোয়াগাঁও মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা অমল কর, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সভাপতি মাওলানা আকিক হোসাইন।
বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, ইসলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাদিকুর রহমান সাদিক, সহ সভাপতি আবুল হাসান, সংস্থার জামিল আহমদ, ইমরান হোসেন বাপ্পী, নাজিম উদ্দিন, কফিল মিয়া, ওয়ারিছ আলী, দুদু মিয়া, ওয়ারিছ আলী মেম্বার, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন, মাওলানা দ্বীন মোহাম্মদ, সুয়েব আহমদ, শুকুর উদ্দিন, হাজী আরিছ উদ্দিন, এনাতুল হক কালা মিয়া, শফিক উদ্দিন, মাসুক মিয়া, করিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা এবাদুল হক এমাদ, দেলায়ার হোসেন দুলাল প্রমুখ।
অপরদিকে বিশেষ অতিথির বক্তব্যে শামীম আহমদ চৌধুরী মহিলা মাদ্রাসার উন্নয়নে নগদ ৫০ হাজার এবং ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে মাটি ভরাটের জন্য আরো ৫০ হাজার টাকা দেয়ার ঘোষণা দেন।