পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জে দরগাপাশায় ইউপি চেয়ারম্যান মনির উদ্দিনের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছেন ইউনিয়নবাসী। বুধবার বিকেলে উপজেলার ছয়হারা এলাকায় প্রবীণ মুরব্বি সৈয়দুর রহমানের সভাপতিত্বে ও বিএনপি নেতা দিদার চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রওশন খান সাগর, দরগাপাশা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মাস্টার ইলিয়াছুর রহমান, লেখক মোয়াজ্জেম হোসেন, সাবেক ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা চাঁন মিয়া চুনু, মামুন মিয়া, মারুফ মিয়া, সাবেক মেম্বার আশরাফ মিয়া, আবু খালেদ, ফরুক মিয়া, বিরেন দাশ, সিতু মিয়া, ছালিক আহমদ ও শাহ আলম।