জামালগঞ্জ অফিস
২য় বারের মত নির্বাচিত হওয়ায় জামালগঞ্জের সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শামীম সংর্বধনা প্রদান করা হয়েছে। রবিবার সকালে সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা। সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণতোষ ঘোষ চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অরুপ নারায়ন তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান চৌধুরী, উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ আলী,সাধারণ সম্পাদক এম নবী হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অ্যাড. আসাদ উল্লাহ সরকার, জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষন চক্রবর্তী।