ছাতক প্রতিনিধি
ছাতকের বহুল আলোচিত সিংচাপইড় ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল দ্রুত বিচার আইনে দায়েরী মামলায় জামিন লাভ
করেছেন। বুধবার সুনামগঞ্জ দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শহিদুল আমিনের দ্রুত বিচার আদালত থেকে তিনি জামিন লাভ করেন। আসামীর পক্ষে মামলাটি পরিচালনা করেন সিনিয়র আইনজীবী অ্যাড. হুমায়ূন মঞ্জুর চৌধুরী, অ্যাড. আফতাব উদ্দিন, অ্যাড. মানিক লাল দে, অ্যাড. শেরনূর আলী, অ্যাড. রফিকুল আলম, অ্যাড. মাসুক আলম, অ্যাড. ছায়াদুর রহমান ছায়াদ এবং বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. আবুল আজাদ, অ্যাড. নুরে আলম সিদ্দিকী উজ্জল, তৈয়বুর রহমান বাবুল।
১০ আগস্ট উপজেলা সম্মেলন কক্ষে মাসিক সমন্বয় সভা শেষে পরিষদ চত্ত্বরে সিংচাপইড় ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল ও উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিলাল আহমদের মধ্যে হাতা-হাতির ঘটনা ঘটে। এ ঘটনায় বিলাল আহমদ বাদী হয়ে সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেলসহ ৭ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে এ মামলা দায়ের করেন।