- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ইউপি নির্বাচন জগন্নাথপুরের প্রার্থী বাছাইয়ে নেতাকর্মীদের মতামত গ্রহণ

জগন্নাথপুর অফিস
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে আসনে রেখে প্রার্থী বাছাই বিষয়ে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে তৃণমূল নেতাকর্মীরা আলোচনা করেছেন। সভায় উপজেলার সাতটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের মতামত দিয়েছেন।
মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়ার পরিচালনায় দলীয় কার্য্যালয়ে এক সভায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাটলী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, আব্দুল মালিক, রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল হাসান, সৈয়দপুর শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান, আশারকান্দি ইউপি চেয়ারম্যান আইয়ুব খান, পাইলগাও ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন প্রমুখ। পরে প্রার্থীদের দলীয় মনোনয়ন নিয়ে আলোচনায় অংশ নেন, কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ’র ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক দ্বীপক কান্তি দে, পাটলী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী জমশেদ মিয়া, সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী সৈয়দ লাল মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজাদ কাবেরী, সাধারণ সম্পাদক আবু ইসরাইল, পাইলগাও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আপ্তাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ প্রমুখ।
সভায় আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা বিষয়ে তৃণমূল নেতাকর্মীদের মতামত নেয়া হয়েছে। প্রার্থী বাছাইয়ে আরো পর্যালোচনা করে সিন্ধান্ত নেয়া হবে ।   
প্রসঙ্গত, উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ৪২ জন প্রার্থীর নামের তালিকা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের নিকট হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে কলকলিয়া ইউনিয়নে ১১জন, পাটলী ইউনিয়নে ৮জন, চিলাউড়া হলদিপুর ইউনিয়নে ৮ জন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ৩জন, রানীগঞ্জ ইউনিয়ন ১ জন, আশারকান্দি ইউনিয়নে ৮জন ও পাইলগাও ইউনিয়নে ৩জন প্রার্থীর নাম প্রস্তাব করা হয়েছে।

  • [১]