- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ইউপি সচিবদের কর্মবিরতি পালন

স্টাফ রিপোর্টার
তিন দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা জেলার দিনব্যাপি কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন ইউনিয়ন পরিষদের সচিবগণ। রবিবার সকাল থেকেই ইউপি সচিবগণ পরিষদের কার্যক্রম না করে উপজেলা সদরে কর্মবিরতি পালন করেন। আজ সোমবার জেলা পর্যায়ে কর্মবিরতি পালন করা হবে। বেলা ১০ টা থেকে কালেক্টরেট প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করবেন ইউপি সচিবগণ।
জামালগঞ্জ    উপজেলা সদরে পরিষদ চত্বরে কর্মবিরতি পালন করেন সদর ইউপি সচিব নুরুল আমিন, ফেনারবাঁক ইউপি সচিব অজিত কুমার রায়, সাচনাবাজার ইউপি সচিব প্রদীপ কুমার রায়, ভীমখালী ইউপি সচিব গুনেন্দ্র তালুকদার, বেহেলী ইউপি সচিব হান্নান মিয়া। ইউপি সচিবদের কর্মবিরতি কর্মসূচিতে উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ও ভীমখালী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান তালুকদার। এছাড়া সাচনাবাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম ইউপি সচিবদের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন।
শাল্লায় উপজেলা পরিষদ কর্মর্সূচি পালন কালে উপস্থিত ছিলেন, রাসেন্দ্র চন্দ্র দাস, বিপ্লব চন্দ্র দাস, ভানু চাঁদ দাস ও সমীর চন্দ্র দাস।
ছাতকে কর্মবিরতি পালনকালে ইউপি সচিব আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং বকুল মালাকারের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, আব্দুস সবুর, অধীর রঞ্জন দাস, একরামুল হক, নিরঞ্জন চন্দ্র সরকার, রতি রঞ্জন সরকার, মাসুক মিয়া, আব্দুল জব্বার, বুরহান উদ্দিন, দিলোয়ার হোসেন, পিংকু দাস। দক্ষিণ সুনামগঞ্জের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আব্দুর রকিব, আলী হোসেন, মিতালী বেগম তালুকদার, সজীব কান্তি দাস, ইয়াছমিন হুসনে আরা, বিকেকানন্দ মৈত্র, মামুনুর রশিদ, শামীম আহমেদ।
এছাড়া জেলার দোয়ারাবাজার, দিরাই, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ধর্মপাশা ও জগন্নাথপুর উপজেলার সকল ইউপি সচিবগণ নিজ নিজ উপজেলায় কর্মবিরতি কর্মসূচি পালন করেন।

  • [১]