- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ইকড়ছই-চিলাউড়া সড়কে সংস্কার কাজ না হওয়ায় দুর্ভোগ

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই-চিলাউড়া সড়কে দীর্ঘদিন ধরে কোন সংস্কার কাজ না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী।
ভুক্তভোগীরা জানান, স্থানীয় এলজিইডি অধিদপ্তরের আওতাধীন জগন্নাথপুরের ইকড়ছই-চিলাউড়া সড়কে কোন সংস্কার কাজ না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে রাস্তার পিচ উঠে অসংখ্য খানানন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ওই সড়কে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী। ইতিমধ্যে পৌর পরিষদ ওই সড়কের ১২৫ মিটার রাস্তা সংস্কারের জন্য প্রায় ১৩ লাখ টাকার টেন্ডার আহবান করে। মের্সাস নূর ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান এ কাজ পান। কিন্তুু এখনো কাজ শুরু হয়নি।
প্রতিষ্ঠানের অংশীদার জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র জানান, আবহাওয়া অনুকূলে না থাকায় কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হচ্ছে।  চলতি সপ্তাহে কাজ শুরু করব। ইতিমধ্যে মালামাল সংগ্রহ কাজ চলছে। আশা করছি ১৫ দিনের    মধ্যে কাজ সস্পন্ন হবে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র-২ সোহেল আহমদ জানান, ইকড়ছই-চিলাউড় সড়কটি মূলত এলজিইডির আওতাধীন। আমরা নাগরিক দুর্ভোগের কথা চিন্তা করে পৌরসভার উদ্যোগে ওই সড়কের ১২৫ মিটার রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করি। আশা করছি সপ্তাহের মধ্যে কাজ শুরু হবে।  

  • [১]