স্টাফ রিপোর্টার
‘নো মাস্ক নো সার্ভিস’ শ্লোগান নিয়ে যানবাহনে স্টিকার ও মানুষের মাঝে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জয়নাল আবেদীন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শহরের পুরাতন কোর্টের সামনে থেকে এ কার্যক্রম শুরু হয়। পরে শহরের বিভিন্ন পয়েন্টে দুই হাজার মাস্ক ও যানবাহনে স্ট্রিকার বিতরণ করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের টিআই (প্রশাসন ট্রাফিক বিভাগ) মো. শামসুল আলম, সদর মডেল থানার ওসি তদন্ত মো. নুর আলম, জেলা ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক মো. আনোয়ার মিয়া, বাবলু মিয়া, নবীনুর মিয়া, হাফিজুর রহমান, আতাউর রহমান, শাহীন মিয়া, সাজ্জাদ মিয়া, শফিক মিয়া, সাদিকুর রহমান অহি, মো. আব্দুর রহিম, হুমায়ূন কবির, বিশ^জিৎ দাস, আবুল হোসেন প্রমুখ।