এস ডি সুব্রত
যতদিন রবে এই বাংলা
পদ্মা মেঘনা যমুনা
বঙ্গবন্ধু নামটি কখনো
মুছে ফেলা যাবে না,
যতদিন সূর্য আলো দেবে
পাখি গান গাইবে
আমাদের জাতির পিতা
তুমি চির অম্লান রবে,
জানি সাগর নদী জলে
যতদিন ধারা বইবে
শেখ মুজিব নামটি তোমার
চির জাগরুক থাকবে,
কুচক্রীমহল ও ষড়যন্ত্রকারীরা
যতই চেষ্টা করুক না
ইতিহাস কোনদিন কোনভাবেই
মুছে ফেলা যায় না।