- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ইনান ইসমাম হোসেন চৌধুরী গণসংযোগ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ ৪ আসনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী ইনান ইসমাম হোসেন চৌধুরী জাহাঙ্গীর নগর ইউনিয়নে বালাকান্দা বাজার, খাইয়ারগাও বাজারে গণসংযোগ করেছেন। শনিবার দিনব্যাপী  তিনি জাহাঙ্গীর নগর ইউনিয়নে গণসংযোগকালে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সাবেক দপ্তর সম্পাদক জাহিরুল ইসলাম মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক জাহির আলী, জাতীয় পার্টির পৌর শাখার  সাবেক সভাপতি ওমর ফারুখ, সদর উপজেলা   
জাতীয় পার্টির সহ-সভাপতি জামাল উদ্দিন, সদর উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক শামছুদ্দিন, লিলপুর সাবেক মেম্বার হাফিজুর রহমান, জাতীয় পার্টির নেতা এনাম আহমেদ সারুক, নবী হোসেন, নকুল, খাইয়ারগা গ্রামের পল্লী চিকিৎসক আনোয়ার মিয়া, গ্রামের মুরুব্বি ইলিয়াস মিয়া, সেলিম মিয়া, সুমন মিয়া, নাবু মিয়া, মনির মিয়া ও বালাকান্দা গ্রামের মুরুব্বি আব্বাস আলী, শফিকুল হক, মহারাজ প্রমুখ।

  • [১]