স্টাফ রিপোর্টার
রমজানে নিরাপদ ইফতার বিষয়ক উদ্বুদ্ধকরণ সপ্তাহ উপলক্ষ্যে সুনামগঞ্জে বিভিন্ন হোটেল রেস্তোরা ও বেকারিতে ইফতার তৈরি ও বিক্রয় কার্যক্রম মনিটরিং করা হয়েছে।
শুক্রবার দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃর্পক্ষ সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড, কালীবাড়ি পয়েন্ট, আলফাত স্কয়ার পয়েন্ট, ডি এস রোড সহ বিভিন্ন পয়েন্টের ইফতার নিয়ে বসা দোকানগুলোতে মনিটরিং করা হয়। এসময় ইফতার বিক্রেতার মধ্যে হেড ক্যাপ, হ্যান্ড গ্লাভস ও বিভিন্ন ধরণের লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ড্রাগ সুপার মো. সিরাজ উদ্দিন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শহিদুল্লাহ, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাজমা জাহান প্রমুখ।