- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ইফতার মাহফিল

ইসলামি ব্যাংক
সুনামগঞ্জে ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ব্যাংক কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেট বিভাগের হেড অব জোন মুহাম্মদ সাঈদ উল্লাহ’র সভাপতিত্বে ইফতার মাহফিলে তাকওয়া অর্জনে
মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা পেশ করেন শায়খুল হাদিস জামেয়া ইসলামিয়া দারুল উলুম  মাদানীয়া মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ মাও. সাজিদুর রহমান, দ্বীনি সিনিয়র আলিম মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আলীনূর, আলহেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. আবুল কালাম আজাদ।
ইসলামি ব্যাংক সুনামগঞ্জ শাখার ইনভ্যাস্টম্যান্ট ইনচার্জ আলাউর রহমান আলাল এর সঞ্চালনায় ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক কায়সার আহমেদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানাজার অপারেশন্স জালাল উদ্দিন, ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ সৈয়দ জাবের হাদি প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ব্যাংকের কর্মকর্তা হাফেজ জাহিরুল ইসলাম। ইফতার মাহফিল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হক, অ্যাড. হেলাল উদ্দিন, অ্যাড. কামাল হোসেন, অ্যাড. নূরে আলম প্রমূখ শহরের ব্যবসায়ী, রাজনীতিক, বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)
জেলা স্বেচ্ছাসেবক দল
জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের একটি রেস্তুরায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এমদাদুল হক শাহজাহানের পরিচালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে  উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি নাদের আহমদ, আবুল মনসুর শওকত, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন বাবলু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শফিকুল হক শফিক, জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহবায়ক সানোয়ার, দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজিব রশিদ চৌধুরী, পৌর শাখার সভাপতি গোলজার আহমদ, জগন্নাথপুর উপজেলা শাখার প্রস্তাবিত সভাপতি শহীদ মিয়া, সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিুর রহমান, তাহিরপুরের প্রস্তাবিত সভাপতি এনাম আহমদ, ধর্মপাশার প্রস্তাবিত সভাপতি সাইফুল তোফায়েল, দক্ষিণ সুনামগঞ্জের স্বেচ্ছাসেবক দলের নেতা জিয়াউর রহমান প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]