- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ইমনের সমর্থনে বিশ্বম্ভরপুর ও জগন্নাথপুরে আনন্দ মিছিল

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ব্যারিস্টার এম. এনামুল করিব ইমনকে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করায় বিশ্বম্ভরপুর আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী  শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পথসভায় মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ আহবায়ক নুরুল আলম ছিদ্দিকী, উপজেলা আ.লীগ সংগঠনিক সম্পাদক রাজেশ তালুকদার প্রমুখ।
এদিকে ব্যারিষ্টার এম, এনামুল কবীর ইমনকে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী মনোনীত করায় শনিবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে পৌর শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে অংশ নেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, প্রবাসী আওয়ামীলীগ নেতা আকমল খান, প্রচার সম্পাদক  আব্দুল জব্বার প্রমুখ।

  • [১]