স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন শনিবার রাত সাড়ে ৯ টায় দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।
এসময় সভানেত্রীকে জেলার রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী প্রচারণাসহ নানা বিষয়ে অবহিত করেন।
প্রায় ১৫ মিনিটের বৈঠকে দলীয় সভানেত্রী নির্বাচনীয় প্রচারণায় দলের নেতাকর্মীদের অংশগ্রহণের বিষয়ে খোঁজখবর নেন বলে জানিয়েছেন ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন।