স্টাফ রিপোর্টার
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হেভিওয়েট দুই প্রার্থীকে প্রস্তাব ও সমর্থন করেছেন উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। বৃহস্পতিবার চেয়ারম্যান পদে দাখিল করা মনোয়নপত্রে প্রস্তাব ও সমর্থন করেন জনপ্রতিনিধিগণ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক জেলা পরিষদের সাবেক প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির
ইমনকে চেয়ারম্যান পদে সমর্থন করেছেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক, সমর্থন করেছেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা।
এদিকে, জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এফবিসিসিআইয়ের পরিচালক নূরুল হুদা মুকুটকে চেয়ারম্যান পদে প্রস্তাব করেছেন বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার ও সমর্থন করেছেন সদর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক।