- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ইমন-মুকুট দুইজনেই দেখা করলেন প্রতিমন্ত্রী এমএ মান্নানের সঙ্গে

স্টাফ রিপোর্টার
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপির সঙ্গে শুক্রবার রাতে দেখা করলেন জেলা পরিষদ নির্বাচনের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট। মন্ত্রী’র ডুংরিয়ার বাড়ীতে গিয়ে দুই প্রার্থী-ই দেখা করেন।
সন্ধ্যায় চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের সঙ্গে প্রথম দেখা করেন। এসময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখ্ত জগলুল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম।
রাত ১০ টায় দেখা করেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। এসময় জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক হায়দার চৌধুরী লিটন, জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি তহুর আলী, ইউপি চেয়ারম্যান নুরুল হক, উপজেলা যুব লীগের সহসভাপতি প্রভাষক নূর হোসেন, যুব লীগের সাবেক আহ্বায়ক সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

  • [১]