স্টাফ রিপোর্টার
ইমারত নির্মাণ কর্মী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আগামী ঈদ উল আজহা উপলক্ষে সংগঠনের ১৬০ জন দরিদ্র সদস্যকে নগদ টাকা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকালে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে উন্মুক্ত মঞ্চে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
১৬০ জন নির্মাণ শ্রমিককে প্রত্যেককে নগদ ১ হাজার টাকা, ২০ কেজি চাল,
২ লিটার সয়াবিন তৈল, ২ কেজি চিনি, ২ কেজি ময়দা, ২ প্যাকেট সেমাই ও ২০০ গ্রাম ওজনের দুধের প্যাকেট প্রদান করা হয়।
ইমারত নির্মাণ কর্মী কল্যাণ সংগঠনের সভাপতি মো. শাহজাহান গাজীর সভাপতিত্বে ও সহ সম্পাদক মো. আব্দুল মুকিতের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আয়ুব বখত জগলুল। অনুষ্ঠানে অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার, দৈনিক সবুজ সিলেটের জেলা প্রতিনিধি আকরাম উদ্দিন, ইমারত নির্মাণ কর্মী কল্যাণ সংগঠনের সহ সভাপতি আনোয়ার আলী, শফিউল ইসলাম সাহেদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলন, কোষাধ্যক্ষ মো. সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল হামিদ, প্রচার সম্পাদক হোসেন আলী, জাহাঙ্গীল আলম, দপ্তর সম্পাদক আতর আলী প্রমুখ।