- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ইরা’র কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ে সভা

স্টাফ রিপোর্টার
বেসরকারী উন্নয়ন সংস্থা এর্ফ্যাটস ফর রুরাল এডভ্যান্সমেন্ট ইরা’র ওয়াই মুভস প্রকল্পের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা, বাদাঘাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র’র কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার পরিসংখ্যান বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের হাছননগর এলাকায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ দাতা সংস্থার আর্থিক সহযোগিতায় ‘ওয়াই মুভস’ নামের প্রকল্পটি তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের রাজাই গ্রামে আদিবাসী জনগোষ্ঠীর শিশুদের অধিকার, শিশু সুরক্ষা, শিশু পাচার রোধ, শিক্ষা, কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা ও পুষ্টিমানের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ওয়াই মুভস প্রকল্পের কার্যক্রম গত বছরের ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। আগামী ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত এই প্রকল্পের কার্যক্রম চলবে।
সভায় সভাপতিত্ব করেন ইরা’র নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক নিরঞ্জন বন্ধু দাম, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডা: ননী ভূষন তালুকদার, সাংবাদিক শাহজাহান চৌধুরী। সভা পরিচালনা করেন ইরা প্রকল্প কর্মকর্তা ফয়সল আহমদ।
সভায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বিশ্বজিৎ কৃষ্ণ চক্রবর্তী, তাহিরপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জসীম উদ্দিন, প্রকল্প ব্যবস্থাপক দেবেশ চন্দ্র তালুকদার, তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাসিন্দা সাইফুল ইসলাম এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

  • [১]