স্টাফ রিপোর্টার
আমেরিকা প্রবাসী গীতিকার ইশতিয়াক রুপুর রচিত গানের ভিডিও এ্যালবাম ‘মায়ার স্বপন’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ্যালবামের মোড়ক উন্মোচন করেন প্রবীণ বাউল শিল্পী গোলাপ মিয়া। অনুষ্ঠানে অতিথি হিসাবে মঞ্চে বসা ছিলেন জেলা পরিষদ
চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, পৌর মেয়র আয়ুব বখত জগলুল, নারীনেত্রী শিলা রায় ও সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন। সাংবাদিক খলিল রহমানের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন অ্যাড, বজলুল মজিদ চৌধুরী খসরু। তিনি গীতিকার ইশতিয়াক রুপুর সাথে দর্শকদের পরিচয় করিয়ে দেন। এরপর গীতিকার নিজে তাঁর অনুভূতি ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমি হাওর পাড়ের মানুষ। পানির ঢেউ আর ¯্রােত গুনগুন করে আমার মনে বাণীর জন্ম দেয়। সুনামগঞ্জ আমার মায়ার শহর। আমি এই শহর ছেড়ে পালাতে চাই নি। বিদেশে থেকে শহর ছাড়ার যে বেদনা অনুভব করি প্রতিনিয়ত তাই গানের বাণী হয়ে বেরিয়ে এসেছে।’ পরে বড় পর্দায় সিডির গানগুলো দর্শকদের দেখানো হয়। এরপর সিডি নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন বিশিষ্ট কলামিস্ট অ্যাড. হোসেন তওফিক চৌধুরী, অ্যাড. স্বপন কুমার দেব, অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী, অ্যাড. রোকেস লেইস, প্রবাসী লেখক মহি জামান, ফাতেমা ইয়াসমীন, কবি রুনা লেইস, অ্যাড. কল্লোল তালুকদার।