পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের দরগাপাশা ইউনিয়নে ইশাখপুর-শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় বিদ্যালয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হাবিবুর রহমান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মহিদ আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাও. জিয়াউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক এস এ ছমরু মিয়া, আবদুল মজিদ কলেজের প্রভাষক অজয় দেব, সহকারী শিক্ষক শামসুল কবির ফখরুল, দিলীপ ভৌমিক, শফিক উদ্দিন, আবদুল হান্নান, মুজিবুর রহমান রিপন, শিক্ষার্থী এনামুল হক, সুলতানা বেগম, ছামিয়া আক্তার, আলমগীর হোসেন, তানজিনা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষিকা সুরাইয়া নাজনীন, কবির আহমদ, আলী নূর আহমেদ, অভিভাবক সদস্য কবির মিয়া, সমাজসেবী আবদুস সোবহান, ফয়জুল করিম, আবদুর রহমান, নেছার আহমদ, হাফিজ আবদুল কুদ্দুস, মাও. মিজানুর রহমান মিজান, ইমাদ উদ্দিন, সিরাজুল ইসলাম, কামরান আহমদ ও এস এম সাইদুর রহমান প্রমুখ।