ছাতক প্রতিনিধি
ছাতকের দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর বাজারে ইষ্টার্ণ ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। সিলেট বিভাগের মধ্যে এ প্রথম ইষ্টার্ণ ব্যাংকের কোন শাখা উদ্বাধন করা হল।
জাহিদপুর সারং বাড়ির বাসিন্দা, যুক্তরাজ্য প্রবাসী আনসার মিয়ার উদ্যোগে ও তাজুল ইসলামের প্রচেষ্টায় এ এজেন্ট ব্যাংকিং শাখা স্থাপন করা হয়। মঙ্গলবার বিকেলে জাহিদপুর নতুন বাজারে ইষ্টার্ন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইষ্টার্ণ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাসহ অতিথি বৃন্দ।
যুক্তরাজ্য প্রবাসী মোশাহিদ আলীর সভাপতিত্বে ও ব্যাংকের এবিপি আরিফ ইফতেখার রাব্বির পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দোলারবাজার ইউনিয়নের চেয়ারম্যান শায়েস্তা মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইষ্টার্ণ ব্যাংকের রিটেইল ব্যাংকিং প্রধান এম খুরশেদ আনোয়ার, সিলেটের এরিয়া প্রধান রবি শংকর পারিয়াল। সভায় স্বাগত বক্তব্য রাখেন, জাহিদপুর এজেন্ট ব্যাংকিং শাখার ব্যবস্থাপক তাজুল ইসলাম। বক্তব্য রাখেন, মাওলানা নূরুল হক, জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই বেলাল আহমদ, স্থানীয় হাজী মখলিছুর রহমান, মাওলানা সৈয়দুর রহমান প্রমুখ।
এসময় ব্রাঞ্চ ম্যানেজার সফি উদ্দিন চৌধুরী, একে এম তারমিম চৌধুরী, ফরিদ আহমদ, আব্দুল হান্নান, হাজী আব্দুল হাকিম, হাজী চন্দন মিয়া, আজিজুর রহমান, মাওলানা আলী আসকরসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে এ ব্যাংকে ২০টি একাউন্ট খোলা হয়।