শহীদনূর আহমেদ
সিলেট যুগলটিলা ইসকন মন্দিরে গত ৩রা সেপ্টেম্বর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে আর্ন্তজাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সুনামগঞ্জ শাখা। সোমবার সকাল ১১ টায় আলফাত উদ্দিন স্কয়ারে এই মানববন্ধনটি অনুষ্টিত হয়। আর্ন্তজাতিক কৃষ্ণভাবনামৃত
সংঘ (ইসকন) সুনামগঞ্জ শাখার পরিচালক রাজ সামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলার চঞ্চল কুমার লোহ,শেলী চৌহান ময়না, জেলা আওয়ামীলীগ নেতা বিজয় তালুকদার বিজু, নাম হট্ট্রের জেলা পরিচালক পরমতি জনার্দন দাস ব্রহ্মচারী,ছাতক নামহট্ট্রের সাধারণ সম্পাদক নব বৃন্দাবন, ব্যবসায়ী সুধাংশু রঞ্জন দাস প্রমুখ।
বক্তারা ইসকন মন্দিরে হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবি জানান।