স্টাফ রিপোর্টার
‘ইসকন ইয়ুথ ফোরাম’ সুনামগঞ্জ শাখার আয়োজনে ইসকন যুব উৎসব সম্পন্ন হয়েছে। সোমবার বিকালে শহরের জেলা শিল্পকলা একাডেমিতে এই যুব উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের উদ্বোধন করেন ইসকন বাংলাদেশ এর সহ সভাপতি ও সিলেটের সহসভাপতি ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।
তাহিরপুরের পনাতীর্থ ইসকন মন্দিরের পরিচালক ভক্তপ্রিয় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সহভাপতিত্বে ও সিলেট ইসকন মন্দিরের গীতা একাডেমির পরিচালক পদ্মলোচন দাস ব্রহ্মচারীর সঞ্চালনায় উৎসবের আলোচনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জের প্রাক্তন সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, উন্নয়ন সংস্থা লেপরার মনিটরিং অফিসার শ্যামল কুমার চৌধুরী, সুনামগঞ্জ বক্ষব্যাধি ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. অতনু ভট্টাচার্য, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. জীতেন অধিকারী প্রমুখ।