- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

তাহিরপুর উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের লক্ষ্যে ১৬ মার্চ বৃহস্পতিবারে অনুষ্ঠিত এক সাধারণ সভায় উপস্থিত অভিভাবকদের সর্বসম্মতিক্রমে বিধি মোতাবেক অ্যাড. শফিকুল ইসলামকে সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন, সহ সভাপতি কামাল হোসেন, দাতা সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, অভিভাবক সদস্য মিজানুর রহমান, ইউপি সদস্য মফিজ উদ্দিন, হাইস্কুল শিক্ষক প্রতিনিধি মোর্শেদ আলম, সদস্য সচিব      
 প্রধান শিক্ষক দেবব্রত সরকার, শিক্ষক প্রতিনিধি তানিয়া নাসরিন, বিদ্যুৎসাহী সদস্য রুমা বেগম, অভিভাবক সদস্য আলীজা খাতুন ও হেলেনা বেগম। এদিকে মিজানুর রহমানকে সভাপতি করে শিক্ষক অভিভাবক কমিটিও পুনর্গঠন করা হয়েছে।

  • [১]