স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ইসলামী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে তাহিরপুর ইসলামী ফাউন্ডেশন কার্যালয়ে ২১জন শ্রেষ্ঠ কোরআন শিক্ষার্থীর মধ্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কোরআন শরীফ বিতরণ করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন। বিতরন সভা শেষে মোনাজাত পরিচালনা করেন তাহিরপুর বাজার জামে মসজিদের ইমাম মাও. দ্বীন ইসলাম আজাদী।