- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী ধর্মপাশা

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ইসলামিক ফাউন্ডেশনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার সকালে সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশন উদ্যোগে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম চৌধুরী।
প্রতিষ্ঠানের ফিল্ড সুপারভাইজার মো. রেজওয়ানুল  হকের সভাপতিত্বে ও মডেল কেয়ারটেকার শাহ নূরে আলম ছিদ্দিকীর সঞ্চালনে এতে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রুহুল আমিন তালুকদার, সাংবাদিক এনামুল হক এনি প্রমুখ।
পরে সদর ইউনিয়নের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের ৩৩জন শিক্ষার্থীর হাতে কোরআন শরীফ তুলে দেওয়া হয়।

  • [১]