ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বাদ যোহর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শুরুর পূর্বে বিক্ষোভ মিছিল শহরের জামতলা মসজিদের গেইটের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে এসে সমাবেশে মিলিত হয়।
ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি আলহাজ্ব ক্বারী মুহিব্বুল হক আজাদের সভাপতিত্বে ও ইশা ছাত্র আন্দোলন নেতা এহসান রেজা মুহিবীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি সোলাইমান হাসান কামরুল, মাও. আব্দুল হাই, মাও. হোসাইন আল হারুন, মাও. তোফায়েল আহমদ, আবুল কাসেম, জেলা যুব আন্দোলন সভাপতি তানভীর আহমদ তাসলিম, জেলা যুব আন্দোলন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সজিব, সালমান আহমদ, ইশা ছাত্র আন্দোলন জেলা পুর্ব শাখার সহ সভাপতি হা. সালেহ আহমদ, ফেদাউর রহমান প্রমুখ।
সমাবেশ শেষে দোয়া পরিচালনা করেন জেলা মুজাহিদ কমিটির মুহতারাম আব্দুল গফুর। প্রেস বিজ্ঞপ্তি