সুনামগঞ্জে ইসলামী ব্যাংকের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ব্যাংক কার্যালয়ে এ উপহার বিতরণ করা হয়। ব্যাংকের সুনামগঞ্জ শাখা ব্যবস্থাপক মহিউদ্দিন মাহমুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. নিজাম উদ্দিন।
আরডিএস প্রকল্প কর্মকর্তা মো. ছাইদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইনভ্যাস্টম্যান্ট ইনচার্জ আলাউর রহমান আলাল, ফরেন একচেঞ্জ ইনচার্জ মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজার অপারেশন মো. জামাল হোসেন এবং কুরআন থেকে তেলাওয়াত করেন কাসিমুল ইসলাম।
অনুষ্ঠানে ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ২০ জন, ৬ষ্ট শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ২ জন এবং দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া একজনকে ১৫ হাজার টাকা মেধাবৃত্তি প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
ক্যাপশন: ৪র্থ শ্রেণি মেধাবী শিক্ষার্র্র্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ