ছাতক প্রতিনিধি
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ছাতক শাখার উদ্যোগে সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক ছাতক শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সুলাইমানের সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা ফখরুল আজিমের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) মঈন উদ্দিন আহমদ, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, ছাতক জালালিয়া আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আলী আজগর খান, মাওলানা মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা। বক্তব্য রাখেন ব্যাংক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। ইফতার মাহফিলে সরকারী কর্মকর্তা, ব্যাংকার, সাংবাদিক, বাংকের গ্রাহক সহ সুধীজন উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন। সভা শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা নূরুল হক।